কেতুগ্রাম এলাকায় খুন হলেন এক তৃনমূল কর্মী ও পঞ্চায়েত সদস্য - The News Lion

কেতুগ্রাম এলাকায় খুন হলেন এক তৃনমূল কর্মী ও পঞ্চায়েত সদস্য




দি নিউজ লায়ন ;  ভোটের ফল বেরুনোর পর কেতুগ্রাম এলাকায় খুন হলেন এক তৃনমূল কর্মী ও পঞ্চায়েত সদস্য। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় প্রাণ গিয়েছে ওই পঞ্চায়েত সদস্যর। মৃতব্যাক্তির নাম শ্রীনিবাস ঘোষ(৫৪)। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের মালগ্রামের বাসিন্দার। তিনি কেতুগ্রামের আগরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর সদস্য ছিলেন।  


তৃনমূল কংগ্রেস পরিচালিত আগরডাঙ্গা পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান মিঠুন মিঞার কথায়, “আমাদের পঞ্চায়েত সদস্য শ্রীনিবাস ঘোষ রাতে ধানকাটার কাজের শ্রমিকের জন্য এক পাড়ায় যাচ্ছিলেন। সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা লাঠিসোঁটা ও টাঙি নিয়ে তাঁর ওপর চড়াও হয়। শ্রীনিবাসকে কোপানো হয়। তাঁকে বাঁচাতে গিয়ে আরও দুই তৃণমূল কর্মী জখম হন। 


তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই পঞ্চায়েত সদস্যকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।“ ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব়্যাফ ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.